একটা ব্যবসা রাতারাতি বড় হয় না। বড় হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের যোগফলে। আর প্রতিদিনের সেই সিদ্ধান্তগুলো সঠিক হয় তখনই, যখন হাতে থাকে সঠিক হিসাব।
এই ধারাবাহিকতার গুরুত্ব বোঝা যায় সাম্প্রতিক এক গবেষণায়, যেখানে বাংলাদেশের চারশোর বেশি ছোট ও মাঝারি ব্যবসার ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, ডিজিটাল ব্যবস্থাপনায় যেসব প্রতিষ্ঠান নিয়মিত অভ্যস্ত হয়েছে, তারা প্রতিযোগিতার চাপ আর কর্মীদের দক্ষতা বৃদ্ধির সুবিধা দুটোই কাজে লাগাতে পেরেছে সবচেয়ে ভালোভাবে। বিপরীতে, যারা এখনো দ্বিধায় আছে, তাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সীমিত দক্ষতা আর অগোছালো তথ্য।
প্রতিদিনের হিসাব রাখার অভ্যাসটা আসলে একধরনের বিনিয়োগ। আজকের বিক্রি কত হলো, কোন পণ্যের চাহিদা বেশি, কার কাছে বাকি জমছে, এই তথ্যগুলো যখন প্রতিদিন হাতের কাছে থাকে, তখন সিদ্ধান্ত নেওয়া যায় সেদিনই, মাস শেষের অপেক্ষায় থাকতে হয় না। স্টক ফুরিয়ে যাওয়ার আগেই টের পাওয়া যায়, বাকি বাড়ার আগেই সতর্ক হওয়া যায়, খরচ বেড়ে গেলে সেটাও চোখে পড়ে সঙ্গে সঙ্গে।
আর মাস শেষে যখন এই প্রতিদিনের ছোট ছোট তথ্যগুলো একসাথে জড়ো হয়, তখন তৈরি হয় একটা পূর্ণাঙ্গ চিত্র, ব্যবসাটা আসলে কোন দিকে যাচ্ছে। এই চিত্রই সাহায্য করে ঋণ নেওয়ার সিদ্ধান্তে, নতুন বিনিয়োগে, এমনকি কর্মী নিয়োগেও। যে তথ্য গোছানো থাকে না, সেই তথ্যের ওপর ভরসা করা যায় না, আর ভরসা ছাড়া বড় কোনো সিদ্ধান্তও নেওয়া যায় না।
নিকেশ তৈরি হয়েছে ঠিক এই প্রতিদিনের অভ্যাসটাকে সহজ করতে। প্রতিটি বিক্রয়, প্রতিটি খরচ, প্রতিটি বাকি রেকর্ড হয় মুহূর্তেই, আর তা থেকেই তৈরি হয় দৈনিক ও মাসিক রিপোর্ট। ব্যবসা বাড়ানোর জন্য বড় কোনো পরিবর্তন সবসময় লাগে না, প্রতিদিনের হিসাবটা ঠিকভাবে রাখাই যথেষ্ট।
আজ থেকেই শুরু হোক প্রতিদিনের হিসাবের অভ্যাস
প্রতিটি বিক্রয়, খরচ ও বাকির হিসাব রাখুন প্রতিদিন, এক জায়গায়।
go.niqesh.com»