এক কোটি আশি লাখ ব্যবসা, একটাই প্রশ্ন, হিসাব রাখছেন কীভাবে

ব্লগ

বাংলাদেশে ব্যবসার সংখ্যা যত বাড়ছে, হিসাব রাখার প্রশ্নটা তত বেশি জরুরি হয়ে উঠছে। সবশেষ অর্থনৈতিক শুমারি বলছে, দেশে এখন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ১ কোটি ১৮ লাখেরও বেশি, ২০১৩ সালের শুমারিতে যা ছিল প্রায় ৭৮ লাখ। এক দশকে সংখ্যাটা প্রায় দেড় গুণ বেড়েছে। এই লাখ লাখ প্রতিষ্ঠান মিলে জাতীয় অর্থনীতিতে যোগ করছে জিডিপির প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ, কাজের সুযোগ দিচ্ছে প্রায় তিন কোটি মানুষকে।

সংখ্যাটা যত বড়, প্রশ্নটাও ততই সহজ, এই সব ব্যবসা প্রতিদিনের হিসাব রাখছে কীভাবে? বাস্তবতা হলো, দেশের অর্ধেকের বেশি ছোট ব্যবসা এখনো আনুষ্ঠানিক কোনো কাঠামোর মধ্যেই আসেনি, হিসাব রাখার নিয়মিত চর্চা তো দূরের কথা। যারা রাখছেন, তাদের একটা বড় অংশও এখনো ভরসা করছেন পুরনো খাতা কলমের ওপর। বিক্রি কত হলো, কার কাছে কত বাকি, মাস শেষে হাতে কত থাকল, এসব প্রশ্নের উত্তর অনেক সময় থেকে যায় আন্দাজের ওপর।

তবে ছবিটা বদলাচ্ছে দ্রুত। দেশে এখন মোবাইল সংযোগ ব্যবহারকারীর সংখ্যা ১৮ কোটির বেশি, আর মাত্র দুই বছরে স্মার্টফোন ব্যবহার বেড়েছে ৬৩ থেকে প্রায় ৭৩ শতাংশে। ইন্টারনেট এখন হাতের মুঠোয়, তাই ব্যবসার হিসাবও সরে আসছে খাতা থেকে স্ক্রিনে। এই প্রবণতার প্রতিফলন দেখা যাচ্ছে বাজারেও, দেশে রিটেইল ও পয়েন্ট অব সেল সফটওয়্যারের বাজার বছরে প্রায় ২১ শতাংশ হারে বাড়ছে, যা প্রমাণ করে ব্যবসায়ীরা নিজেরাই খুঁজছেন এই সমাধান।

নিকেশ তৈরি হয়েছে ঠিক এই জায়গা থেকে। কোটি কোটি ব্যবসার ভিড়ে প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব হিসাব দরকার, নিজের মতো করে, নিজের সময়ে। বিক্রয়, বাকি, খরচ ও স্টক, সব একসাথে এক জায়গায় রাখার এই সহজ উপায়টাই বদলে দিতে পারে একটা ছোট দোকানের আগামী।

হিসাব রাখার প্রশ্নের উত্তরটা নিজেই দিন

প্রতিদিনের বিক্রয়, বাকি ও খরচ এক জায়গায় গুছিয়ে রাখুন, আজই।

go.niqesh.com»

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *