সাপোর্ট
সচরাচর জিজ্ঞাসা
নিকেশ অ্যাপটি কীভাবে ব্যবহার শুরু করব?
go.niqesh.com ভিজিট করে অ্যাপটি ফোনের হোম স্ক্রিনে যুক্ত করলেই ব্যবহার শুরু করতে পারবেন।
নিকেশ কি প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পাওয়া যায়?
না, নিকেশ একটি ওয়েব অ্যাপ। go.niqesh.com থেকে সরাসরি ব্যবহার করা যায়, আলাদা করে ইনস্টলের প্রয়োজন নেই।
কোন কোন ডিভাইসে নিকেশ চলে?
সব ডিভাইসেই। পিসি, ফোন ও ট্যাবলেটে, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ও আইওএসে নিকেশ নির্ভরযোগ্যভাবে চলে।
ইন্টারনেট ছাড়া কি নিকেশ চলে?
হ্যাঁ, চলে। তবে প্রতি ৭২ ঘণ্টায় একবার সিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়।
একাধিক ইউজার কি একসাথে ব্যবহার করতে পারবে?
হ্যাঁ, একাধিক ইউজার যুক্ত করে তাদের কার্যক্রম একসাথে পরিচালনা করা যায়।
আমার ব্যবসার তথ্য কি নিরাপদ থাকবে?
হ্যাঁ, আপনার ব্যবসার সব তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়।
সাবস্ক্রিপশন ফি কত?
সাবস্ক্রিপশন সংক্রান্ত বিস্তারিত জানতে প্রাইসিং / ফি পেজ দেখুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।
নিকেশ ব্যবহারে কোনো প্রশিক্ষণ লাগবে কি?
না, নিকেশের ব্যবহার সহজ ও স্বজ্ঞাত। যেকেউ অল্প সময়েই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন।
সাবস্ক্রিপশন বাতিল করতে চাইলে কী করব?
সাবস্ক্রিপশন বাতিল করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সহায়তা করব।
